Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিবিধ পুষ্টিগুণে সমৃদ্ধ ফলের রাজা-কে জানুন


 

বিবিধ পুষ্টিগুণে সমৃদ্ধ ফলের রাজা-কে জানুন



🟣 জয়তী ভৌমিক, বর্ধমান


➡️ ফলের রাজা আম। আর মাত্র কয়েকটা দিন। তারপর এই ফলটির জন্য আবার এক বছর অপেক্ষা করতে হবে। তাই যে কটাদিন পাওয়া যায়, মনের সাধ মিটিয়ে নিতে পারেন। 

স্বাদে, গন্ধে ও পুষ্টিতে ভরপুর অতুলনীয় এবং জনপ্রিয় একটি ফল আম। পুষ্টি বিশেষজ্ঞদের মতে আম শরীরে আয়রন ও সোডিয়ামের ঘাটতি পূরণের সহায়ক। নিয়মিত আম খেলে রক্তে ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমতে সাহায্য করে, ডায়াবেটিসের সঙ্গেও লড়াই করে, এমনকি ক্যান্সার কোষকে মেরে ফেলতেও সাহায্য করে। আমে আছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি ভালো রাখে। 




চোখের চারপাশের শুষ্কভাবও দূর করে। এছাড়া ভিটামিন বি, ই, সেলেনিয়াম, এনজাইম, ম্যালিক এসিড, সাইট্রিক এসিড, টারটারিক অ্যাসিড সবই আছে আমে। খসখসে চামড়া, চুলপড়া, চোখের নানা রোগ, হজমের সমস্যা দূর করতে আম যথেষ্ট উপকারী। এছাড়া আম বলকারক, মুখরোচক ও যকৃতের জন্য উপকারী। স্মৃতিশক্তি বাড়াতেও আম বেশ কার্যকরী। আর সেই জন্যই আমকে বলা হয় ফলের রাজা।