Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কোভিড টিকাকরণে রাজ্যের সাফল্য


 

কোভিড টিকাকরণে রাজ্যের সাফল্য



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কোভিড ভ্যাকসিন প্রদানে পশ্চিমবঙ্গ বিশেষ সাফল্য অর্জন করেছে। রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ট্যুইট করে এমনটাই জানানো হয়েছে। ট্যুইটারে উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গে ১৬ জানুয়ারি থেকে কোভিড ১৯ মোকাবিলায় ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। ২৩ জুন পর্যন্ত রাজ্যে দুটির বেশি মানুষকে টিকাদান করা হয়েছে।




এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জুলাই মাসের মধ্যেই রাজ্যের আরও ৭০ লক্ষ মানুষকে টিকা দেওয়া হবে। তার ফলে প্রায় তিন কোটি তে পৌঁছে যাবে রাজ্যের টিকাকরণ। মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন এখন থেকে প্রতিদিন চার লক্ষ মানুষকে কোভিড ভ্যাকসিন দিতে হবে। আর সেই কাজ আজ থেকেই শুরু হয়ে গেছে। 

এদিকে স্বাস্থ্য দপ্তর থেকে বলা হয়েছে রাজ্যে ৩০ হাজার কোভিড বেড আছে। তার প্রায় সবই ফাঁকা, তৃতীয় ঢেউয়ের কথা ভেবে সেগুলি প্রস্তুত রাখা রয়েছে। এছাড়া এক হাজার তিনশো পিডিয়াট্রিক আই সি ইউ এবং ৩৫০ টি এস এন সি ইউ প্রস্তুত রাখা রয়েছে। বুধবার নবান্নে রাজ্যের করোনা পরিস্থিতি এবং টিকাকরণ নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল। সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, তৃতীয় ঢেউ এর ক্ষেত্রে বিভিন্ন মহল থেকে বাচ্চাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাই শূন্য থেকে ১২ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের মায়েদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ব্যাপক হারে টিকাকরণ এবং বিধিনিষেধ আরোপের ফলে রাজ্যে সংক্রমণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে।