Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গঙ্গায় তলিয়ে যাওয়া এক কিশোরকে বাঁচাতে গিয়ে বিএসএফ জওয়ানের মৃত্যু


 

গঙ্গায় তলিয়ে যাওয়া এক কিশোরকে বাঁচাতে গিয়ে বিএসএফ জওয়ানের মৃত্যু


কাজল মিত্র, কুলটি : গঙ্গায় হাবুডুবু খাওয়া এক কিশোরকে বাঁচাতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে বিএসএফ জওয়ানের। পশ্চিম বর্ধমানের আপার কুলটির বাসিন্দা ওই বিএসএফ জওয়ানের নাম ঋতেশ যাদব (২৫)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে বালিয়া জেলায়। ঋতেশ যাদব তার শশুর বাড়ি মোহাম্মদপুর গ্রামের বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে সোমবার এক আত্মীয়ের সঙ্গে শ্রীরামপুর গঙ্গা ঘাটে চান করতে যান। ওই আত্মীয় হরিরাম যাদব সম্পর্কে তার শালা। স্নান করতে নেমে হঠাৎ লক্ষ্য করেন হরিরাম (১৮) জলে তলিয়ে যাচ্ছে। এই অবস্থায় ঋতেশ তাঁর শালাকে বাঁচাতে গিয়ে সেও জলে তলিয়ে যায়। পরে ওই জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়। মঙ্গলবার তার মৃতদেহ নিয়ে আসা হয় পশ্চিম বর্ধমান জেলার কুলটির বাড়িতে। তার সতীর্থ বিএসএফ জওয়ানরা তাঁকে গান স্যালুট দিয়ে ডিসেরগড় শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন করেন। তরুণ এই জওয়ানের আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।