Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসহায় মানুষদের পাশে ব্যাঙ্ক অফিসারদের সংগঠন


 

অসহায় মানুষদের পাশে ব্যাঙ্ক অফিসারদের সংগঠন




ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : করোনা অতিমারি আবহে বহু মানুষের এখন রুটি রুজির পথ প্রায় বন্ধ। এই অবস্থায় অনেকেই সংকটের মধ্যে দিনযাপন করছেন। পরিস্থিতির গভীরতা উপলব্ধি করে এগিয়ে এসেছে অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আজ বর্ধমানের সদরঘাট এলাকায় স্থানীয় অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন তাঁরা। ব্যাঙ্ক অফিসাররা উপস্থিত হয়ে অসহায় মানুষদের হাতে আটা, চিনি, ডাল, সর্ষের তেল, সয়াবিন, পাঁপড় ও সবরকমের মশলাপাতি।  


এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের বর্ধমান শাখার সভাপতি জয়দীপ মুখার্জি, সহ-সভাপতি কিংশুক রায়, সম্পাদক দেবাশীষ রায়, কার্যকরী সভাপতি বিমল ভট্টাচার্য , স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবী শেখ আজিম উদ্দিন সহ অন্যান্যরা।