Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

হুল দিবসে সিধু-কানহু'র মূর্তি বসলো আউসগ্রামের মালিয়াড়াতে


 

হুল দিবসে সিধু-কানহু'র মূর্তি বসলো আউসগ্রামের মালিয়াড়াতে



রাধামাধব মণ্ডল, আউসগ্রাম : সিধু কাহনু চাঁদ ও ভৈরবকে স্মরণ অনুষ্ঠান হলো আউসগ্রামের মালিয়াড়াতে। বিধায়কের হাত ধরে বসলো মূর্তিও। হুল দিবস উদযাপন উপলক্ষে আউসগ্রাম বিধানসভার বিভিন্ন গ্রামে অনুষ্ঠান হয়। আজকের বড় অনুষ্ঠানটি হয় বিধানসভা এলাকার রামনগর গ্রাম পঞ্চায়েতের মালিয়াড়াতে। মালিয়াড়ার আদিবাসী পাড়ার হুল মাঠে হয় বীর শহীদ দিবসের স্মরণ অনুষ্ঠান।




এদিন রামনগর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় অনুষ্ঠানটি করে মালিয়াড়া গ্রামের মানুষ। সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য তথা আউসগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ ঘোষ, ব্লক তৃণমূলের কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালন, আউশগ্রাম ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলী সহ দেবদাস সরকার, অর্ঘ্য বিশ্বাস, রামনগরের প্রধান সুকুমার আঁকুড়ে, উপপ্রধান সেখ জিয়াউল হক ও রামনগরের বিশিষ্ট মানুষরা। হুল দিবসে বীর শহীদদের স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোড়া পুলিশ স্টেশনের ওসি রণজিৎ মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রামনগর অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি আসগর সেখ, তাঁকে সহযোগিতা করেন চিন্ময় ঘোষ ও বুদি হেমরম।




মালিয়াড়ার হুল মাঠে এদিন সিধু কানহু'র মূর্তির উদ্বোধন করেন আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার। সঙ্গে উপস্থিত ছিলেন রামনগরের বিশিষ্ট শিক্ষক সুজিৎ চট্টোপাধ্যায়, শিক্ষক পরেশনাথ বন্দ্যোপাধ্যায়রা। 




এদিন অমরারগড়ে আউসগ্রাম ২ ব্লক অফিসের সামনে সিধু কানহু'র আরও একটি প্রস্তর মূর্তির উদ্বোধন করেন আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার। এই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ ঘোষ, জেলা পরিষদ সদস্যা কাকলি রাজা, বিশিষ্ট সমাজ কর্মী সেখ আব্দুল লালন, আসগর সেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলী সহ ব্লকের সমষ্টি উন্নয়ণ আধিকারিক গোপাল বন্দ্যোপাধ্যায়।