Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পথ দুর্ঘটনায় আহত ৬


 

পথ দুর্ঘটনায় আহত ৬


অতনু হাজরা, জামালপুর : শুক্রবার দু'টি পৃথক পথ দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। রাস্তায় জল থাকার কারণেই এই দু্র্ঘটনা বলে স্থানীয় মানুষজন জানিয়েছেন। এদিন জামালপুর থানার চকদিঘী বিবাদী সংঘের কাছে বাইকের সঙ্গে একটি স্করপিও গাড়ির ধাক্কা লাগে। বাইকটি বাঁকের মুখে ব্রেক কষলে জলে স্লিপ খেয়ে স্করপিও'র সামনে চলে যায়। তাঁর ফলেই দুর্ঘটনা ঘটে। বাইক চালক প্রদীপ কুন্ডু গুরুতর জখম হন। স্থানীয় মানুষজন তাঁকে উদ্ধার করে চকদিঘী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর আহতকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ স্করপিও গাড়িটি আটক করেছে।




অন্যদিকে এদিন দুপুরে মেমারি থানার দেবীপুরে জি টি রোডের উপর একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছ ধাক্কা মারে। জানা গেছে, লরিটি পান্ডুয়ার দিক থেকে মেমারির দিকে আসছিল। বৃষ্টির জলে রাস্তা ভিজে থাকায় এবং লরির গতিবেগ বেশি থাকার কারণে দুর্ঘটনা ঘটে। লরিটি নিয়ন্ত্রন হারিয়ে জি টি রোডের ধারে গাছে ধাক্কা মারে। ঘটনায় ৫ জন আহত হয়েছেন। মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেমারি হাসপাতালে পাঠায়।