Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কালীঘাট থেকে ক্ষুদে বিজ্ঞানীকে সম্বর্ধনা


 

কালীঘাট থেকে ক্ষুদে বিজ্ঞানীকে সম্বর্ধনা


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বেত্রাগর গ্রামের ক্ষুদে বিজ্ঞানী দেবর্ষি দে'র অত্যাধুনিক মাস্ক আবিষ্কারের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার রাজ্য জুড়ে আলোড়ন ছড়িয়ে পড়েছে। সেই সংবাদ দেখেই সুদূর কালীঘাট থেকে দেবর্ষিকে সম্বর্ধনা দিতে ছুটে এলেন তন্ময় দত্ত। তন্ময়বাবু আজ দেবর্ষির বাড়িতে এসে তাকে সম্বর্ধিত করেন। আজ তিনি ওর হাতে একটি উত্তরীয়, ফুলের তোড়া, একটি শান্তিনিকেতনি ফাইল, একটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁধানো ছবি ও একটি ক্যাডবেড়ির প্যাকেট তুলে দেন। খবরে দেখে এইভাবে বাড়িতে এসে সম্বর্ধনা জানানোও আপ্লুত দেবর্ষি ও তার পরিবার।




 তন্ময় বাবু জানান, তিনি শুধুমাত্র দেবর্ষিকে উজ্জীবিত করতেই তার বাড়িতে আসা। তিনি মনে করেন এরাই আগামীর ভবিষ্যৎ। এপ্রসঙ্গে তিনি জানান, এই জেলারই অপর এক ক্ষুদে বিজ্ঞানী মেমারীর দিগন্তিকাকেও তিনি সম্বর্ধিত করেছিলেন।এইভাবে বাড়িতে এসে তাকে সম্বর্ধিত করায় তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় দেবর্ষি। এই সম্বর্ধনা তার আগামীদিনের পাথেয় হবে বলে সে জানায়।