Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাস্তায় মরণ ফাঁদ


 

রাস্তায় মরণ ফাঁদ



 কাজল মিত্র, আসানসোল : আসানসোল শিল্পাঞ্চলের কালীচপাহাড়ি মোড় এলাকার অধিকাংশ রাস্তার অবস্থা এতটাই জরাজীর্ণ যে মানুষ যাতায়াত করতে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে। বিশেষত বর্ষাকালে এই খারাপ রাস্তাগুলি দিয়ে চলাচল করতে মানুষের সমস্যা বহুগুণে বেড়েছে। এখানে আসানসোলের দিকে যাওয়ার কালীপাহাড়ি মোড়ের কাছে ২ নম্বর জাতীয় সড়কের পাশের সার্ভিস রোডটি এমন জরাজীর্ণ অবস্থায় রয়েছে যে কোনও সময় বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় লোকজন জানান, এখানকার রাস্তার অবস্থা এমন যে প্রতিদিন কিছু না কিছু দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, এই রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া মানে দুর্ঘটনাকে ডেকে আনার মতো।পথ চলতি লোকেরা জানিয়েছে, রাস্তার জরাজীর্ণ অবস্থার কারণে প্রত্যেকে এতটাই ভীত যে তারা পায়ে হেঁটে যেতে পছন্দ করেন। কিন্তু এই গর্তের আকার কোনও কোনও জায়গায় ছোট খাটো ডোবা। ওই গর্তে চাকা পড়লেই যেকোন সময় একটি ছোট গাড়ি উল্টে যেতে পারে। তাছাড়া রাস্তার পাশ দিয়ে হেঁটে চলাও দায়। তবুও হুশ নেই প্রসাশনের ।