Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি ছেড়ে নেতা-কর্মী সহ ৩ হাজার জন তৃণমূলে 


 

বিজেপি ছেড়ে নেতা-কর্মী সহ ৩ হাজার জন তৃণমূলে 



কাজল মিত্র, আসানসোল : বিজেপি ছেড়ে পশ্চিম বর্ধমানে ৩ হাজার জন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। বিধানসভা ভোটের ফলাফল বের হবার পর থেকেই শুরু হয়েছে দল বদলের পালা।বিজেপির রাজ্য নেতা মুকুল উপাধ্যায় এর দল বদলের পর আসানসোল জুড়েও বিজেপি ছেড়ে তৃণমুলে যোগ দিলেন প্রভাবশালী বিজেপি নেতারা। বিজেপির আসানসোল মন্ডলের নেতা মদন মোহন চৌবে, ইনটেকলেকচুয়াল সেলের আহ্বায়ক ডাঃ দেবাশীষ সরকার সহ প্রায় ৩ হাজার বিজেপি নেতা কর্মী রবিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন। 




আসানসোল রবীন্দ্রভবনে এদিন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে বিজেপি নেতারা তৃণমূলে যোগ দেয়। দল ছাড়া বিজেপি নেতারা জানান, দুর্নীতিতে ভরে গেছিল বিজেপি দলটি৷ এমন কি নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে জানিয়েও লাভ হয়নি। পাশাপাশি সাংসদ বাবুল সুপ্রিয়ের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, আসানসোল এর সাংসদ হওয়া সত্ত্বেও করোনা মহামারীর সময় একবারও দেখা যায়নি এই সাংসদ কে। তাছাড়া দলে যেভাবে বৈষম্য ও দ্বিচারিতা শুরু হয়েছে এতে দলের মধ্যে থাকা দায় হয়ে গিয়েছিল। আর এসব কারণে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিজেপি নেতা-কর্মীরা।