Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু, গুরুতর জখম সাব ইন্সপেক্টর


 

সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু, গুরুতর জখম সাব ইন্সপেক্টর


অতনু হাজরা, জৌগ্রাম : সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। মৃত পুলিশ কর্মীর নাম শংকর দাস। তিনি রাজ্য পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাব ইন্সপেক্টর বিপ্লব দানা। বুধবার জামালপুর থানার অন্তর্গত জৌগ্রামে জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটেছে।

জানা যায়, তাঁরা দু'জনে সিঙ্গুর থেকে দুর্গাপুর টাউনশিপ থানায় কাজে যোগ দিতে যাওয়ার পথেই দূর্ঘটনা ঘটে। তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে লরি পিছনে ধাক্কা মারে এবং দু'জনই গুরুতর জখম হন । জামালপুর থানার পুলিশ তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই শংকর দাসের মৃত্যু হয়েছে।