Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কোভিড রুগীদের জন্য অক্সিজেন সিলিন্ডারের উদ্বোধন


 

কোভিড রুগীদের জন্য অক্সিজেন সিলিন্ডারের উদ্বোধন


অতনু হাজরা, জামালপুর : কোভিড পরিস্থিতিতে নিরলস ভাবে কাজ করে চলেছে জামালপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আকাশ। কোভিড আক্রান্তের বাড়ি অক্সিজেন, ওষুধ, খাবার পৌঁছে দেবার মত গুরুত্বপূর্ন কাজ করছে তারা। বুধবার তারা নতুন করে ৬ টি অক্সিজেন সিলিন্ডারের উদ্বোধন করলো জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সন্নিকটে।উদ্বোধন করেন বিধায়ক অলক কুমার মাঝি ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান।




 উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক ডাঃ আনন্দ মোহন গড়াই সহ অন্যান্য চিকিৎসকরা ও আকাশের সদস্যরা। আগে তাদের দুটি অক্সিজেন সিলিন্ডার ছিল এখন সেটা আটটিতে দাঁড়ালো। মেহেমুদ খান এই ছোট ছোট কলেজ পড়ুয়াদের, যারা সকলেই আকাশের সদস্য তাদের প্রভুত প্রশংসা করেন। তিনি বলেন, কোভিড পরিস্থিতিতে যেভাবে তারা কাজ করে চলেছে তাতে কোনো প্রশংসাই তাদের জন্য যথেষ্ট নয়। তিনি আকাশের সকল সদস্যদের সুস্থতা কামনা করেন। বিধায়ক অলক কুমার মাঝি বলেন, এর আগে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে আকাশের কাজ তিনি দেখেছেন। আজ আবার তাদের এই উদ্যোগ দেখলেন এইভাবেই আকাশ তাদের সামাজিক কাজ করে চলুক তিনি তাদের পাশে থাকবেন। আকাশের সভাপতি অয়ন চক্রবর্তী জানান এর ফলে তারা আরো বেশি সংখ্যক কোভিড আক্রান্ত মানুষদের সেবা করতে পারবেন। তাদের এই উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত সকলেই।