Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভাগ্নিকে খুনের অভিযোগ মামার বিরুদ্ধে


 

ভাগ্নিকে খুনের অভিযোগ মামার বিরুদ্ধে


প্রদীপ কুমার মন্ডল, খণ্ডঘোষ : মামা নৃশংস ভাবে খুন করলো কিশোরী ভাগ্নিকে। মৃত কিশোরীর নাম পায়েল খাতুন (১৭)। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার লতিফপুর গ্রামের ঘটনা। শনিবার এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এস ডি পি ও আমিনুল ইসলাম খান, সি আই (সি) রজত কান্তি পাল, ওসি প্রসেনজিৎ দত্ত সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিশ মৃতার দিদিমা কুর্সিয়া বেগম, মামী পারভীন বেগমকে আটক করেছে। তবে মামা শেখ জিয়ারুল রহমান ঘটনার পরই পালিয়ে যায়।

জানা গেছে, মৃত কিশোরী স্বামী পরিত্যক্ত মায়ের সাথে মামা বাড়িতে থাকতো। কিশোরীর কিছুটা আচরণ গত সমস্যা ছিল বলে জানান এলাকাবাসী।জানা গেছে প্রায়শই সে অন্যের বাড়িতে দিন কাটাতো। গত কয়েকদিন বাইরে থকাৰ পর কিশোরী বাড়ি এলে ধারালো অস্ত্র দিয়ে মামা মারধর করে। তারপর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়। ঘটনার সময় পায়েলের মা বাড়িতে ছিল না।প্রতিবেশীরা জানান হত্যার জন্য সহযোগিতা করে মৃতার দিদিমা ও মামী। পরে পাড়ার লোকজন ঘটনার কথা জানতে পেরে পুলিশ কে খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য এলাকার মানুষ সরব হয়েছে।