Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বজ্রপাত সম্পর্কে সচেতনতার প্রচার


 

বজ্রপাত সম্পর্কে সচেতনতার প্রচার 


অতনু হাজরা, জামালপুর : রাজ্য জুড়ে বজ্রপাতে বাড়ছে মৃত্যু।সরকারের পক্ষ থেকে চলছে সচেতনতা মূলক প্রচার। পূর্ব বর্ধমানের জামালপুরে গত কয়েকদিনে বাজপড়ে মারা গেছেন ৭ জন। সেই জন্য জামালপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে গোটা ব্লক জুড়ে চলছে বজ্রপাতের জন্য সচেতনতার প্রচার। ব্লকের পক্ষ থেকে গাড়ি করে প্রতিটা গ্রাম এবং জনবহুল উল্লেখযোগ্য জায়গা গুলিতে প্রচার করা হচ্ছে। জন সাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে মেঘ করলে কেউ যেন বাড়ি থেকে বের না হন বা বাইরে থাকলে কি করা উচিত বজ্রপাতের সময় সে বিষয়ে মানুষকে সাবধান করে হচ্ছে।

   ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার বলেন গত কয়েক দিনে বজ্রপাতে জামালপুরে ৭ জন মারা গেছেন। মানুষকে সচেতন করার জন্য ব্লকের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান জানান, ব্লকে কয়েক দিনে বজ্রপাতে ৭ জনের মৃত্যু হওয়ার জন্য মানুষকে সচেতন করার উদ্যেশ্যে এই প্রচার করা হচ্ছে। তিনি সকলের উদ্দেশ্যে জানান আকাশে মেঘ করলে ঝড় হলে কেউ যেন বাইরে বের না হন।