Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিডিএ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে তৃণমূল নেতৃত্ব


 

বিডিএ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে তৃণমূল নেতৃত্ব



শেখ রতন, বর্ধমান : বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি'র চেয়ারম্যান ডঃ রবিরঞ্জন চট্টোপাধ্যায় এর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আইনূল হক, মেহবুব রহমান এবং দলের বর্ধমান শহর সভাপতি অরূপ দাস। সৌজন্যমূলক সাক্ষাৎকারে বর্ধমান শহর ও পার্শ্ববর্তী এলাকার উন্নয়ন প্রসঙ্গেও আলোচনা হয়।




এদিন কথা প্রসঙ্গে বিডিএ চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায় বলেন, মানুষ এখন 'নিকৃষ্ট" মানের হয়ে যাচ্ছে। মানুষের এখন অন্তর আত্মা বলতে কিছু নেই। আত্ম বিশ্বাস, দেশপ্রেমও নেই। নিজের নিজের ভাবনা থেকে এগুলো জন্মায়। আমি খাবো আর সব মরবে, এই চিন্তা নিয়েই কেউ কিছু করতে পারেনি। রাজনীতি রাজনীতির জায়গায়। শ্মশান, স্কুল, কলেজ সব জাযগায় রাজনীতি ঠিক নয়।বুধবার বিডিএ অফিসে বসে সৌজন্যমূলক সাক্ষাৎকারে রবিবাবু তৃণমূল নেতৃত্বের সঙ্গে আলোচনায় আরো বলেন, আমি শ্মশানেও রাজনীতি করবো আবার বিধানসভাতেও রাজনীতি করবো এটা ঠিক নয়। শ্মশান, শ্মশানের মতো চলবে। স্কুল-কলেজ স্কুল, কলেজের মতো চলবে। কোলকাতার পর বর্ধমান শহরটারও একটা গৌরবময় জায়গা তৈরী করার জন্য সকল শ্রেনীর মানুষের পরামর্শ চান বিডিএ'র চেয়ারম্যান। বর্ধমান শহরে জন সংখ্যার পরিপ্রেক্ষিতে বর্ধমান পৌরসভার ১৬ নং ওয়ার্ডে আরো একটি বৈদ্যুতিক চুল্লি করার পাশাপাশি শহরে আরো কিছু মর্ডান বাজার গড়ার উদ্যোগ গ্রহন করতে চলেছে বিডিএ। ইতিমধ্যে কাজও শুরু করা হয়েছে বলে জানান তিনি। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেছিলেন ভোটে জয়ী হওয়ার পর বর্ধমান শহরে বাস চলাচলে ব্যবস্থা করবেন। সেই প্রশ্নে উত্তরে বিডিএ চেয়ারম্যান বলেন সেটা উনিই ব্যবস্থা করবেন। 




তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সহ-সভাপতি আইনূল হক বলেন, আজ বিডিএ-র চেয়ারম্যানের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে এসে এলাকার উন্নয়ন নিয়ে কিছু আলোচনা হয়েছে।