Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

খাদ্য বিতরণ কর্মসূচিতে যুব তৃণমূল কংগ্রেস


 

খাদ্য বিতরণ কর্মসূচিতে যুব তৃণমূল কংগ্রেস


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : করোনা অতিমারি পরিস্থিতিতে যুব তৃণমূল কংগ্রেস পূর্ব বর্ধমান জেলা জুড়ে নানান সামাজিক কর্মসূচি নিয়ে নিত্যদিন মানুষের পাশে রয়েছে। আজ বর্ধমান পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বংপুর এলাকায় প্রায় আড়াইশো জন গরিব খেটে-খাওয়া মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল যুব তৃণমূল কংগ্রেস। রবিবার গরীব মানুষরা খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুবই খুশি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সহ-সভাপতি আইনুল হক, জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস, জয়হিন্দ বাহিনীর বর্ধমান শহর কমিটির সভাপতি পল্লব দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।




পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার জানান, এই যুবসমাজ মানুষের পাশে থেকে কাজ করছেন আজ আমরা আড়াইশো জন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলাম শুধু তাই নয়, এই করোনা মহামারীতে রক্তের সংকট মেটাতে আমরা রক্তদান শিবিরও করছি। 




পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আইনুল হক জানান, অতিমারি আবহে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন যেভাবে কাজ করে যাচ্ছে তাতে আমি গর্ববোধ করছি। এই করোনা মহামারীতে যে সমস্ত খেটে খাওয়া মানুষ কাজ হারিয়েছেন তাদের পাশে সর্বদাই যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছেন। জেলায় রক্তের সংকট নিরসনে যুবরা এগিয়ে আসছেন। এই সমস্ত কাজ দেখে আইনুল হক যুবসমাজকে ধন্যবাদ জানাই।