Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জাতীয় সড়কে উল্টে গেল ভোজ্য তেলের লরি


 

জাতীয় সড়কে উল্টে গেল ভোজ্য তেলের লরি


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে জাতীয় সড়কে উল্টে গেল ভোজ্য তেলের লরি। আসানসোলের চন্দ্রচুর মন্দির সংলগ্ন জাতীয় সড়কের উপর উল্টে যায় চোদ্দচাকার লরিটি। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনায় লরির চালক ও খালাসি আহত হয়েছে।

প্রতক্ষ্যদররীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ একটি চোদ্দচাকার লরি আসানসোল শিল্পাঞ্চলের সালানপুর মেলেকলা আইসক্রিম কারখানা যাওয়ার সময় গাড়ির চালকের চোখ লেগে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে। জাতীয় সড়কের ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে লরিটি। যার ফলে তেল বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই পাল্টি খায়। জানা যায়, অন্ধ্রপ্রদেশ থেকে লরিটি আসছিল। খবর পেয়ে স্থানীয় মানুষজন ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশী তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।