Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বজ্রাঘাতে মৃত পরিবারের পাশে দাঁড়ালো ব্লক তৃণমূল কংগ্রেস


 

বজ্রাঘাতে মৃত পরিবারের পাশে দাঁড়ালো ব্লক তৃণমূল কংগ্রেস


অতনু হাজরা, জামালপুর : দুদিন আগেই পূর্ব বর্ধমানের জামালপুরে বজ্রাঘাতে মৃত্যু হয় ৫ জনের। মহিন্দর গ্রামের আদির মালিক, জোতশ্রীরাম গ্রামের শম্ভু চরণ দাস, কাঁশরা গ্রামের অরূপ বাগ, গুড়েঘর গ্রামের রঞ্জিত গোয়ালা ও মাঠশিয়ালি গ্রামের ১০ বছরের মেয়ে মন্দিরা পাখিরা। আর কিছুদিন আগেই আবুঝাটি ১ অঞ্চলেও একজন বাজ পড়ে মারা যান। রাজ্য সরকারের পক্ষ থেকে তৎক্ষণাৎ পরের দিনই তাদের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক দেওয়া হয়। আজ জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভুতনাথ মালিক ও সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল মৃতদের পরিবারের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন। 




বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। তিনি এই পরিবার গুলোর পাশে থাকার আশ্বাস দেন। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন ব্লকের মোট ৬ জন বাজ পড়ে মারা গেছেন। তাঁদের প্রত্যেকের বাড়িতেই তাঁরা গেছেন এবং তাঁদের সাধ্যমত প্ৰত্যেক পরিবারের হাতে নগদ ৫ হাজার টাকা ও ১ বস্তা করে চাল তুলে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দেখানো পথেই তাঁরা চলছেন বলে জানান।তিনি বলেন সর্বদাই এই পরিবার গুলোর সাথে তিনি থাকবেন। যুব সভাপতি ভুতনাথ মালিক বলেন, এই মৃত্যুগুলো খুবই দুর্ভাগ্যজনক।মানুষগুলো চলে গেলেও তাঁদের পরিবারের পাশে তাঁরা আছেন এই বার্তা দিতেই এসেছিলেন তাঁরা।