Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সদ্য নির্বাচিত বিধায়ককে সম্বর্ধনা


 

সদ্য নির্বাচিত বিধায়ককে সম্বর্ধনা


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জামালপুর ব্লক শাখার পক্ষ থেকে নব নির্বাচিত বিধায়ক অলক কুমার মাঝিকে সম্বর্ধনা দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক পার্টি অফিসে ছোট একটি অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভুতনাথ মালিক, মহিলা সভানেত্রী মিঠু মাঝিকেও সম্বর্ধনা দেওয়া হয়।ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট ও বিধায়ককে একটি মানপত্র দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি পিন্টু সিংহ, সম্পাদক আব্দুল রহমান, কোষাধ্যক্ষ সৌমেন রুইদাস, জেলা কমিটির সদস্য অনুপম মালিক সহ অন্যান্য সদস্যরা। তাঁরা তৃণমূল ব্লক সভাপতি, যুব সভাপতি ও বিধায়কের সঙ্গে একটি বৈঠকও করেন। সেখানে আগামী দিনে সংগঠন কিভাবে চালাতে হবে সে সম্পর্কে আলোচনা করা হয়। কোভিড পরিস্থিতিতে যাতে শিক্ষকরা ছাত্র- ছাত্রীদের পড়াশুনায় কিছুটা সাহায্য করতে পারেন সে বিষয়টা একটু দেখতে বলা হয়।