Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজ্য সরকারের কোভিড ভ্যাকসিন কর্মসূচি


 

রাজ্য সরকারের কোভিড ভ্যাকসিন কর্মসূচি 


অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীকে দেওয়ার জন্য যে কোভিড ভ্যাকসিন কিনেছে সেই ভ্যাকসিন থেকেই ১৮-৪৪ বছর বয়সীদের চলছে করোনা টিকা দেওয়ার কাজ। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে ব্লকেও এই কর্মসূচি চলছে। গত ২৫ মে থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। মাঝে ২৬ ও ২৭ মে যশ ঘূর্ণি ঝড়ের কারণে বন্ধ ছিল টিকাদান। আজ আবার তা শুরু হয়েছে। মূলত পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য, ভি আর পি, ভি সি টি, বিএসকে, আই সি ডি এস সহ বিভিন্ন এন জি ও এর সদস্য, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা এদের টিকা দেওয়া হচ্ছে। আজ সেই টিকা দান কর্মসূচি কেমন চলছে তা ঘুরে দেখলেন বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক।




বিডিও শুভঙ্কর মজুমদার জানান, এই কর্মসূচি এখন চলবে যতদিন ভ্যাকসিনের যোগান থাকবে। তিনি জানান আজ ২৮৬ জন, আগামী কাল ৬১৯ জন ও আগামী পরশু অর্থাৎ ৩০ শে মে ৭৩৭ জনকে টিকা দেওয়া হবে।