Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কবিগুরুর জন্মদিনে বিধায়কের শুভেচ্ছা বিনিময়


 

কবিগুরুর জন্মদিনে বিধায়কের শুভেচ্ছা বিনিময় 


অতনু হাজরা, জামালপুর : কবিগুরুর জন্মদিনে নিজের বিধানসভার এলাকার কর্মীদের সাথে মিলিত হলেন পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি। প্রসঙ্গত গত বিধানসভা ভোটে জামালপুরে জিতেছিলেন বাম বিধায়ক।স্বভাবতই এতদিন জামালপুরে শাসক দলের বিধায়ক না থাকায় উন্নয়ন সেভাবে হয় নি। আজ কবিগুরুর জন্মদিনে ১৩ টি অঞ্চলের দলীয় নেতৃত্বের সাথে মিলিত হন। সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে কর্মীদের নিয়ে এই পরিস্থিতিতে কি করা উচিত সেই বিষয়ে আলোচনা করেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন ব্লকের যুব সভাপতি ভুতনাথ মালিক, সংখ্যা লঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল, জয়হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল সহ সাহাবুদ্দিন শেখ, ডা: প্রতাপ রক্ষিত, মৃদুল কান্তি মন্ডল ও অন্যান্যরা। প্রথমেই কবিগুরুর ছবিতে মাল্যদান করেন বিধায়ক অলক কুমার মাঝি, মেহেমুদ খান সহ অন্যান্যরা।




 বিধায়ক হবার সাথে সাথেই আজ বিধায়কের পক্ষ থেকে আগত মুসলিম সম্প্রদায়ের বড় খুশির উৎসব ঈদ উপলক্ষ্যে ১৩ টি অঞ্চলেই সংখ্যা লঘু মানুষদের উপহার হিসাবে পাঞ্জাবি, কুর্তি, লেগিংস, হ্যান্ডলুম শাড়ি, বিছানার চাদর, লুঙ্গি বাচ্চাদের জামা কাপড় সহ নানা ধরনের জিনিস, যা ওই ১৩ টি অঞ্চলের মধ্যে ভাগ করে দেওয়া হয়। মেহেমুদ খান জানান দীর্ঘদিন জামালপুরে শাসক দলের বিধায়ক ছিল না। কিন্তু দল তাঁকে এবারে নির্বাচনে ব্লক সভাপতির দায়িত্ত্ব দেওয়ায় তিনি সকলকে সঙ্গে নিয়ে অলক মাঝিকে জিতিয়ে আনতে সক্ষম হয়েছেন। 




যদিও সব কৃতিত্ব তিনি দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের বলেছেন। এবার এই বিধায়কের হাত ধরেই জামালপুরের প্রকৃত উন্নয়ন শুরু হবে। তিনি সকল কর্মীদের এক হয়ে কাজ করার কথা বলেন।বিধায়ক অলক মাঝি বলেন জামালপুরের মানুষ তাঁকে আশীর্বাদ করে বিধায়ক করেছেন তিনি জামালপুরের সর্বাঙ্গীন উন্নয়নের দিকে নজর দেবেন বলে জানান। তিনি বলেন এবার নজর দিল্লী। আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।