Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা আক্রান্ত বিধায়ক সহ কয়েকজন তৃণমূল নেতা, আরোগ্য কামনায় পুজো

 



করোনা আক্রান্ত বিধায়ক সহ কয়েকজন তৃণমূল নেতা, আরোগ্য কামনায় পুজো


অতনু ঘোষ, মেমারি : ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনায় আক্রান্ত হয়েছেন মেমারি বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, একইসাথে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী তাপসী ভট্টাচার্য। পাশাপাশি মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চট্টোপাধ্যায়, যুবনেতা সন্দীপ পরামানিক সহ আরো কয়েকজন। বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বর্তমানে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের সকলের সুস্থতা কামনায় এবং দেশবাসীর সুস্থ নিরোগ জীবন ও কল্যাণ কামনায় মেমারি ১ নং ব্লকের বাগিলা অঞ্চল তৃণমূল কর্মী সমর্থকদের উদ্যোগে পুজো ও হোম-যজ্ঞ করা হলো।




 এদিন সকালে মেমারি-১ ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের অধীন কৃষ্ণপুর শীতলা মন্দিরে হোম যজ্ঞের আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব বিধি মেনে তৃণমূলের কর্মী সমর্থকেরা উপস্থিত হয়ে দেশবাসি ও তাদের প্রিয় মাস্টার মশাই মধুসূদন ভট্টাচার্য'র মঙ্গল কামনা করেন। মানুষের মধ্যে যাতে উদ্বেগ ছড়িয়ে না পড়ে এবং করোনা সংক্রমণ বৃদ্ধি না পায় তার জন্য সামাজিক বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন মেমারি ১ নং ব্লক যুব তৃণমূলের সভাপতি জিতেন্দ্র সিং, বাগিলা অঞ্চল কার্যকরী সভাপতি ও ব্লক যুব সহ-সভাপতি অর্ক ব‍্যানার্জী, শিক্ষক প্রদীপ ধাড়া, শিক্ষিকা ছবি ব‍্যানার্জী সহ অন্যান্য নেতৃত্ব।