Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অক্সিজেন পরিষেবার উদ্বোধনে বিধায়ক খোকন দাস


 

অক্সিজেন পরিষেবার উদ্বোধনে বিধায়ক খোকন দাস



সেখ সামসুদ্দিন : কোভিড মোকাবিলায় অক্সিজেন পরিষেবা দিতে এগিয়ে এলো পল্লীমঙ্গল সমিতি। বর্ধমানে অক্সিজেনের ঘাটতি না থাকলেও রয়েছে সিলেন্ডারের ঘাটতি, সেই চাহিদা পূরণে এগিয়ে এলো পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতি। বুধবার সকালে ১০ টি অক্সিজেন সিলেন্ডার কেনা হয়। কোলকাতা থেকে একটু বেশী দাম দিয়েই শুধু মাত্র মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই সিলিন্ডার কেনা হয়েছে। রাতেই অক্সিজেন সিলিন্ডার পরিষেবার উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। বুধবার থেকে অক্সিজেন পোঁছে দেওয়া হয়েছে ৯টি বাড়িতে। স্টকে রয়েছে মাত্র ১টি সিলিন্ডার। করোনা আবহে প্রথম থেকেই পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি নানাভাবে গরীব ও অসহায় মানুষদের পরিষেবা দিয়ে আসছে।




বর্তমানে কোভিডের দ্বিতীয় ঢেউ সামলাতেও পথে নেমেছে সমিতির সদস্যরা। আজ পাল্লা, শক্তিগড়, বড়শুল সহ বিভিন্ন এলাকার ব‍্যাঙ্কগুলিকে স‍্যানিটাইজ করা হয় বলে জানান পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার।