Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর


 

সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর


অতনু হাজরা : মাত্র ২৪ ঘন্টা হয়েছে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে পশ্চিমবঙ্গের দায়িত্বভার গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তার মধ্যেই সরকারি কর্মচারীদের সুখবর দিলেন তিনি। আজ সরকারি কর্মচারীদের বোনাস ঘোষণা করলেন তিনি। যাঁদের বেতন ৩৬০০০ টাকা পর্যন্ত তাঁরা বোনাস পাবেন ৪৫০০ টাকা।


সামনেই মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব খুশির ঈদ। তার আগেই এই ঘোষণা যথেষ্ট আনন্দ জোগাবে সরকারি কর্মচারীদের মধ্যে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে সরকারি কর্মচারীদের পোস্টাল ব্যালট ভোটে বিপুল জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেস। মনে করা হচ্ছে সরকারও সরকারি কর্মচারীদের খুশি করে দিলেন।