Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঢেউ


 

ঢেউ



বিশ্বরূপ দাস



ঢেউ চলে যায়

 ঢেউয়ের মাথায়

রোগ চলে যায় মলে 

আধ পোড়ারা ভাসতে থাকে

গঙ্গা নদীর কোলে!


কান্না গুলো পান্না নয় 

নয় জোনাকির আলো

হার হা ভাতে ছোট্ট খুকির

মুখটি পুড়ে গেল।


রাত পোহালেই খুশির ঈদ

আজান হবে শুরু

ঈদগাহে আজ আব্বা নেই

করোনা নাটের গুরু।


নামাজ শেষে কোলাকুলি

রাম রহিম সব হাঁকে 

মিষ্টি সিমাই উদাস চোখে

নিরপেক্ষ বুলেট দেখে।


স্নিগ্ধ মমি ঘুমিয়ে আছে

নেই ঠাকুমার ঝুলি 

হাসির দৈর্ঘ্যে বেজে উঠুক 

বিসমিল্লার বুলি।

---