Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রুগী পরিবহনে ইকোরিকশা এ্যাম্বুলেন্স পরিষেবা


 

রুগী পরিবহনে ইকোরিকশা এ্যাম্বুলেন্স পরিষেবা


সেখ সামসুদ্দিন, কালনা : করোনা অতিমারি পরিস্থিতিতে অসুস্থ মানুষের চালু হলো ইকোরিকশা এ্যাম্বুলেন্স। আজ থেকে কালনা শহরে এই পরিষেবা চালু করা হয়েছে। রবিবার কালনা পুরাতন বাস স্ট্যান্ডে এই পরিষেবার উদ্বোধন করেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। 

লকডাউনের ফলে বন্ধ যানবাহন। লকডাউন ভেঙে রাস্তায় যানবাহন চললে পুলিশের ধরপাকড়ে সমস‍্যায় পড়তে হচ্ছে। তাই একপ্রকার রাস্তায় নামছে না যানবাহন। ফলে চরম সমস্যায় পড়েছেন কালনার রুগীরা। সেই সব করোনা বা যে কোনো রুগীদের বিনা পয়সায় হাসপাতাল বা চিকিৎসালয়ে পৌঁছে দিতে কালনা শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সৌরভ হালদারের সৌজন্যে আজ থেকে শুরু হলো পাঁচটি ফ্রি ইকোরিকশা এ‍্যাম্বুলেন্স। এই এ‍্যাম্বুলেন্স দিবা রাত্রি পরিষেবা দেবে কালনা শহর জুড়ে। ইকোরিকশা এ‍্যাম্বুলেন্সের গায়ে ঝোলানো রয়েছে কালনা শহর তৃণমূল কংগ্রেসের ব্যানার। সেই ব্যানারে লেখা রয়েছে তিনটি মোবাইল নম্বর এবং সেই নম্বরে কল করলেই বাড়িতে হাজির হয়ে যাবে এ্যাম্বুলেন্স। শুধু হাসপাতাল বা চিকিৎসালয় পৌঁছে দেওয়া শুধু নয়, বাড়িতে পৌঁছে দিয়ে যাবেন এই ইকোরিকশা এ‍্যাম্বুলেন্স।