Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জাতীয় সড়কে ভয়াবহ দূর্ঘটনায় মৃত ২


 

জাতীয় সড়কে ভয়াবহ দূর্ঘটনায় মৃত ২


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সাতসকালেই জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল দু'জনের। পূর্ব বর্ধমান জেলার জামালপুরের জৌগ্রামের পদ্ম পুকুরের কাছে ২ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে সোমবার সকালে হাওড়াগামী একটি বলি বোঝাই লরির পিছনে এসে ধাক্কা মারে সিমেন্ট তৈরির উপকরণ বোঝাই একটি লরি। বালির লরিটি উল্টে যায়। সিমেন্ট তৈরির সরঞ্জাম বোঝাই লরির সামনের দিক দুমড়ে যায়।




 এলাকার মানুষের কাছে খবর পেয়েই সেখানে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। সিমেন্টের উপকরণ বোঝাই লরিটির দুজনকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানেই তারা মারা যান বলে জানা গেছে।