Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রান্নার গ্যাসের গোডাউন থেকে ১০ টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার


 

রান্নার গ্যাসের গোডাউন থেকে ১০ টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার


সেখ সামসুদ্দিন, মেমারি : করোনা অতিমারি পরিস্থিতিতে যখন অক্সিজেনের জন্য হাহাকার চলছে ঠিক সেই মুহূর্তে রান্নার গ্যাসের গোডাউন থেকে উদ্ধার হল অক্সিজেন সিলিণ্ডার। মেমারি ২ ব্লকের পাহাড়হাটি এলাকার ঘটনা। পাহাড়হাটি বিডিও অফিসের কাছেই রান্নার গ্যাসের গোডাউন থেকে উদ্ধার করা হয় ১০ টি অক্সিজেন সিলিণ্ডার। দীপঙ্কর দত্ত নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে মেমারি থানার ওসি দেবাশীষ নাগের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ওই অক্সিজেন সিলিন্ডার গুলো উদ্ধার করেছে।




 এছাড়াও মেমারি শহর থেকে উদ্ধার হয় আরো একটি অক্সিজেন সিলিণ্ডার। পুলিশ সূত্রে জানা যায় করোনা অতিমারির সুযোগে সিলিণ্ডারগুলি চড়া দামে বিক্রি করা হত। জানা গেছে, সিলিণ্ডারগুলি স্বাস্থ‍্য দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।