Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ফুঁসছে ঘূর্ণিঝড়, রাজ্য জুড়ে সতর্কতা জারি


 

ফুঁসছে ঘূর্ণিঝড়, রাজ্য জুড়ে সতর্কতা জারি


ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এক গভীর কেন্দ্রীভূত হয়েছে। পোর্ঠ ব্লেয়ারের প্রায় ৫৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে (আন্দামান দ্বীপপুঞ্জ), পারাদীপ (ওড়িশা) এর ৫৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, বালাসোরের দক্ষিণ-দক্ষিণে ৬৯০ কিমি (ওড়িশা) এবং ৬৭০ কিমি দিঘা (পশ্চিমবঙ্গ) এর দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান। এটি খুব সম্ভবত উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ২৪ শে মে সকালে ঘূর্ণিঝড়ের ঝড়কে আরও তীব্রতর করে এবং আরও মারাত্মক আকার ধারণ করে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় ঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে, তীব্রতর হবে।




 ইতিমধ্যে আবহাওয়া অফিসের তরফে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২৫ মে মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ২৬ মে কমলা সতর্কতা ঝাড়গ্রাম, মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া নদীয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলার কিছু এলাকায় অতি ভারী বর্ষণের পূর্বাভাস মিলেছে। এছাড়া স্থান বিশেষে ৯০ কিমি থেকে ১৮৫ কিমি বেগে ঘূর্ণিঝড় হতে পারে।




এদিকে নবান্নের তরফে রবিবার একটি জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে। উল্লেখ করা হয়েছে, চাষের কাজ, উদ্যানপালনের কাজে ছাড় দেওয়া হচ্ছে। কৃষি সংক্রান্ত যন্ত্রাংশ, সার নিয়ে যাতায়াতের জন্য পরিবহণের ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি, বন্যা ও বর্ষা মোকাবিলায় যাবতীয় কাজেও কোনও বাধা থাকবে না এই পর্বে। যদিও সমস্ত ক্ষেত্রেই মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের উপর জোর দিয়েছে রাজ্য। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলায় এই নির্দেশিকা পাঠানো হয়েছে।