Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শপথ নিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি



শপথ নিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি


অতনু হাজরা : পশ্চিমবঙ্গ বিধানসভায় দুদিন ধরে চলছে নির্বাচনে বিজয়ী বিধায়কদের শপথ নেওয়ার পালা। বৃহস্পতিবার ১৪০ জন বিধায়ক শপথ নিয়েছেন। বাকীরা নিচ্ছেন আজ। আজ পূর্ব বর্ধমান জেলার অন্যান্য বিধায়কদের পাশাপাশি জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি সংবিধানের নির্দিষ্ট বিধি মেনে রাজ্য বিধান সভায় শপথ নিলেন। শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পীকার সুব্রত মুখোপাধ্যায়। শপথ নেওয়ার সাথে সাথে আগামী ৫ বছরের জন্য অলক কুমার মাঝি বিধায়ক হিসাবে কাজ করার স্বীকৃতি পেলেন। 




এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে জামালপুর থেকে তাঁর সঙ্গে গিয়েছিলেন জামালপুর ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল। তার এই শপথ নেওয়াতে জামালপুরের মানুষ খুব খুশি।