Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কোভিড সচেতনতায় প্রচার ও মাস্ক প্রদান


 

কোভিড সচেতনতায় প্রচার ও মাস্ক প্রদান


সেখ সামসুদ্দিন : মেমারি শহরের জনবহুল বাজার এলাকায় কোভিড সচেতনতায় প্রচার করলো তৃণমূল কংগ্রেস। আজ মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেস ও ১০ নং ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের উদ‍্যোগে কোভিড সচেতনতার প্রচার করার সঙ্গে যাদের মুখে মাস্ক ছিল না তাদের হাতে একটি করে মাস্ক তুলে দেওয়া হয়। 




মেমারি পুরাতন তরকারি বাজার থেকে এই কর্মসুচি শুরু হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মেমারি শহর সহ-সভাপতি সেখ আরিফ নাওয়াজ, সম্পাদক শৌভিক রায়, সম্পাদক সেখ নাজির, ১০নং ওয়ার্ড যুব সভাপতি সেখ সাজিদ, শুভাশিষ ঘোষদস্তিদার, সেখ সামির, সেখ রাকেশ সহ অন্যান্য সদস‍্যবৃন্দ।