Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসহায় মানুষদের পাশে 'আকাশ'


 

অসহায় মানুষদের পাশে 'আকাশ'


অতনু হাজরা, জৌগ্রাম : ঘূর্ণিঝড় যশ পূর্ব বর্ধমানে সেভাবে ক্ষতি না করতে পারলেও প্রবল বৃষ্টিতে অনেকের মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে বা বাড়িতে ও ঘরে জল ঢুকে যায়। সেরকমই জামালপুরের ইলসরা গ্রামে দুর্যোগের ঘটনায় ওই এলাকার প্রায় ১৪০ জন মানুষকে উদ্ধার করে ইলসরা উচ্চ বিদ্যালয়ে নিয়ে এসে রাখা হয়। আজ সেই অসহায় মানুষগুলোকে সাহায্যের হাত বাড়াতে সেখানে পৌঁছায় জামালপুরেরই স্বেচ্ছাসেবী সংগঠন 'আকাশ'। সকালে তারা সেখানে গিয়ে বাচ্চাদের দুধ কমপ্লান খাওয়ায়। সাথে বড়দের হাতে তুলে দেয় শুকনো চিঁড়ে ভাজা ও চালভাজার প্যাকেট।দুপুরে তাদের সকলকে খিচুড়ি রান্না করে খাওয়ায় তারা। আকাশের এই কাজের প্রশংসা করছে এলাকার মানুষ।