Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অ্যাম্বুলেন্সের অতিরিক্ত টাকার দাবিতে সরগরম হাসপাতাল চত্বর


 

অ্যাম্বুলেন্সের অতিরিক্ত টাকার দাবিতে সরগরম হাসপাতাল চত্বর


অতনু হাজরা, জামালপুর : কোভিড রুগী পরিবহনে অ্যাম্বুলেন্সের বেশি ভাড়া দাবি। আর এই নিয়েই সরগরম হাসপাতাল চত্বর। সোমবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোভিড রুগীর কাছ থেকে বেশি ভাড়া দাবি করা হচ্ছে অ্যাম্বুলেন্স ড্রাইভারদের পক্ষ থেকে, এই খবর পেয়ে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছান পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান সাথে ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ তথা ব্লকের যুব তৃণমূলের সভাপতি ভুতনাথ মালিক। মেহেমুদ খান অ্যাম্বুলেন্স চালকদের সরাসরি বলে দেন অসহায় মানুষদের কাছ থেকে এক পয়সাও বেশি নেওয়া যাবে না। যা সরকারি রেট তাই নিতে হবে। তিনি আরও বলেন প্রত্যেক অ্যাম্বুলেন্স ড্রাইভারদের মোবাইল ফোন সব সময় খুলে রাখতে হবে। যাতে রুগীর প্রয়োজনে সব সময় তাদের পাওয়া যায়।পরিষেবা সঠিকভাবে দিতেই হবে। তিনি আরো বলেন প্রয়োজনে রেটচার্ট টাঙিয়ে দেওয়া হবে, অতিরিক্ত টাকা দাবি করা যাবে না।




 ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ ঋত্বিক ঘোষ জানান, এমনিতেই করোনা রুগীকে বিনা মূল্যেই অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয়। যদি এই ধরণের কোনো ঘটনা ঘটে তিনি তা দেখবেন এবং অ্যাম্বুলেন্সের যা রেট সেই রেট চার্ট তিনি হাসপাতাল চত্বরে টাঙিয়ে দেবেন। কোনো অসুবিধায় পড়লে তাঁর সাথে যোগাযোগ করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা বা পদক্ষেপ নেবেন।