Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মাধ্যমিক আপাতত স্থগিত , বাতিল না পিছোবে ? সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে পর্ষদ


 

মাধ্যমিক আপাতত স্থগিত , বাতিল না পিছোবে ? সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে পর্ষদ



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মাধ্যমিক পরীক্ষা ১ জুন শুরু হওয়ার কথা থাকলেও আপাতত হচ্ছে না। বর্তমান করোনা পরিস্থিতিতে ১ জুন থেকে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না এমনটাই মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে কবে মাধ্যমিক পরীক্ষা হবে, কীভাবে মার্কশিট মার্কশিট দেওয়া হবে, সামগ্রিক বিষয় নিয়ে পর্ষদের সঙ্গে আলোচনা চলছে রাজ্য সরকারের। ১ জুন থেকে মাধ্যমিক শুরু হয়ে ১০ জুন পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা আপাতত হচ্ছে না, এই ঘোষণায় পরীক্ষার্থী ও অভিভাবকরা চরম উৎকণ্ঠায় রয়েছে। পরীক্ষা পিছোচ্ছে না বাতিল ? সরকারের সিদ্ধান্ত জানালেই পর্ষদ মাধ্যমিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তবে আপাতত করোনা পরিস্থিতিতে পরীক্ষা হচ্ছে না।

দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জেরে আইসিএসই বোর্ড অনেক আগেই দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করেছে। সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষাও বাতিল ঘোষণা করে কেন্দ্র। দ্বাদশ শ্রেণির পরীক্ষা আপাতত স্থগিত করা হয়। ৪ মে থেকে সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শেষ হওয়ার কথা ছিল ১৪ জুন।

এদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে গত মাসেই ঘোষণা করা হয় একাদশ শ্রেণীর পরীক্ষা হবে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা করোনা স্বাস্থ্য বিধি মেনে হোম সেন্টারে হবে। একই সঙ্গে সময় সূচিও পরিবর্তন করা হয়েছে। পরীক্ষা গ্রহণ করা হবে দুপুর ১২ টা থেকে ৩ টে পর্যন্ত।