Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়


 

তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়


ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড় শপথ বাক্য পাঠ করান। করোনা পরিস্থিতিতে অনাড়ম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আলাপন বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোর, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সী ও চিত্রতারকা তথা সাংসদ দেব।




 শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোভিডের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা আমাদের প্রথম কাজ। রাজনৈতিক হিংসা বন্ধ করা দ্বিতীয় কাজ। গোটা দেশ বাংলার নির্বাচনের দিকে তাকিয়ে ছিল। গত তিন মাস প্রশাসন আমার হাতে ছিল না। এই মুহূর্তে কোভিড মোকাবিলায় প্রথম লক্ষ্য। প্রতিহিংসাপরায়ণ আচরণ কেউ করবেন না। সব দলকে আবেদন, শান্তি বজায় রাখুন। হিংসা ছড়ালে কাউকে রেয়াত করা হবে না।




 শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা নবান্নে পৌঁছে যান। নবান্নে মুখ্যমন্ত্রী কে গার্ড অব অনার দেওয়া হয়। এদিন নবান্নে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করেন।