Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আমার ঈদ


 

আমার ঈদ


শুভেন্দু সাঁই


আমার ঈদ

বাড়ির ছাদে একফালি চাঁদ ওঠে।

সায়রাবানুর হাঁসির ছটা ঠোঁটে।

সহেলি তার বন্ধুর কাছে ছোটে।  

সফিকুল আর সন্তোষ গলায় গলায় জোটে। 


আমার ঈদ,

গুড় বাতাসার সাথে লাচ্চা সিমাই মেশে,

সম্প্রীতির এই ভারতের দেশে,

আজানের সুর পশ্চিম থেকে আসে ভেসে,

শঙ্খধ্বনির সাথে হরিমন্দিরের পাশে।  


আমার ঈদ,

তোমার পাশে থেকে ভাইভাই বলা,

সুখ দুঃখে, বিপদ আপদে একসাথেতেই চলা,

ভাঙবো মোরা কুচক্রীদের ছলাকলা,

সম্প্রীতির বন্ধনে, আওয়াজ তোলা গলা।


আমার ঈদ,

বাড়ির ছাদে একফালি চাঁদ,

ফিরে আসে কোজাগরির রাত,

রমজানের পবিত্রতা, 

মিশে যায় উৎসবের স্বচ্ছতা,

আল্লা-হরি মিলে যায় একাকার,

আমার তোমার সবার মন প্রাণ এক। 


আমরা যে একসাথেই থাকি,

একসাথেই বাঁচি।