Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঘূর্ণিঝড় যশ ফুঁসছে, বিপর্যয় মোকাবিলায় কাজ করতে চায় 'আকাশ'


 

ঘূর্ণিঝড় যশ ফুঁসছে, বিপর্যয় মোকাবিলায় কাজ করতে চায় 'আকাশ'




অতনু হাজরা, জামালপুর : বঙ্গোপসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় যশ এখন আমাদের শিয়রে উপস্থিত।গোটা রাজ্য জুড়েই ক্ষয় ক্ষতি হবার সম্ভবনা রয়েছে। মানুষের মনে উঁকি দিচ্ছে আমফানের স্মৃতি। পূর্ব বর্ধমানের জামালপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন 'আকাশ'। করোনা আবহে এই ভয়ঙ্কর বিপর্যয়ের পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে চায় তারা।




আর সেই জন্যই তারা চিঠি লিখলো রাজ্যের মুখ্যমন্ত্রী, পূর্ব বর্ধমানের জেলা শাসক, মহকুমা শাসক, ব্লকের বিডিও সহ অন্যান্য সরকারি আধিকারিকদের। এই পরিস্থিতিতে তারা সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়। তারা যাতে সেই সুযোগ পায় সেই জন্য এই চিঠি লেখা বলে জানান এই সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি অয়ন চক্রবর্তী।