Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দামোদরের তীরবর্তী অঞ্চলে সতর্কতা মূলক প্রচার


 

দামোদরের তীরবর্তী অঞ্চলে সতর্কতা মূলক প্রচার 


অতনু হাজরা, জামালপুর : বঙ্গোপসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় যশ উপকূলে আছড়ে পড়েছে। রাজ্য জুড়ে জারি হয়েছে সতর্কতা। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে জামালপুর থানার উদ্যোগে দামোদরের তীরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষদের মাইকিং করে সতর্ক করা হচ্ছে। আজ যাতে কোনোমতেই নদীতে নৌকা পারাপার কেউ না করে, নদীতে মাছ ধরতেও কেউ যেন নৌকা নিয়ে না যায়, সে বিষয়ে বার বার সতর্ক করা হচ্ছে। এছাড়াও প্রত্যেককে নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। প্রসঙ্গত ব্লক প্রশাসনের পক্ষ থেকে যাদের মাটির বাড়ি বা বাড়ির অবস্থা ভালো নয় তাদের জন্য স্থানীয় বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে।





 পাঁচড়া পঞ্চায়েতেও প্রধান লালু হেমব্রম ও উপ প্রধান বিকাশ পাকরের নেতৃত্বে একটি মিটিং করে ৩০ জনের একটি টিম তৈরি করা হয় যারা পঞ্চায়েত এলাকায় কোনো অসুবিধা বা সমস্যাগ্রস্ত মানুষদের সাথে সাথে পরিষেবা দেবেন। মিটিংয়ে ছিলেন পঞ্চায়েত সদস্য জয়দেব দাস।মোটের উপর যশ পরিস্থিতি সামাল দিতে তৈরি জামালপুর ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন।