Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা কেড়ে নিল সাংসদের দাদাকে


 

করোনা কেড়ে নিল সাংসদের দাদাকে


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : করোনা কেড়ে নিল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস অহলুবালিয়া'র দাদা সর্দার এম এস অহলুবালিয়া-কে। সাংসদ নিজেই ট্যুইটারে এই মৃত্যু সংবাদ প্রকাশ করেছেন। ২২ মে দুর্গাপুরের একটি খ্যাতনামা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। জানা গেছে এম এস অহলুবালিয়া করোনা আক্রান্ত হয়ে গত ৫ মে থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিজেপি'র বর্ধমান সদর জেলা সভাপতি অভিজিৎ তা। তিনি ফেসবুক বার্তায় উল্লেখ করেছেন, "ঈশ্বরের কাছে ওনার আত্মার চিরশান্তি কামনা করি এবং এই কঠিন সময়ে ওনার পরিবারকে ঈশ্বর এই কষ্ট সহ্য করার ক্ষমতা দিন এই প্রার্থনা করি।" 

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস অহলুবালিয়া'র ভাতৃ বিয়োগে বিজেপি'র অন্যান্য নেতৃবৃন্দও শোক প্রকাশ করেছেন।