Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তিনজন শিক্ষকের মহানুভব উদ্যোগ



 

তিনজন শিক্ষকের মহানুভব উদ্যোগ



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : তিনজন শিক্ষকের মহানুভব উদ্যোগ পথ দেখাবে অনেককেই। আসলে ইচ্ছা থাকলে অসহায় মানুষের জন্য কিছু যে করা যায় তিনজন শিক্ষকের প্রয়াসই প্রকৃষ্ট উদাহরণ। করোনা অতিমারি পরিস্থিতি ও আংশিক লকডাউনের কথা মাথায় রেখে বর্ধমান তেজগজ্ঞ হাই স্কুলের তিনজন শিক্ষক ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী, সহশিক্ষক প্রতনু রক্ষিত ও মহম্মদ মহিউদ্দিন মন্ডল নিজেদের বেতনের একটি অংশ এই সেবামূলক কাজে ব্যবহার করছেন। 'প্রয়াস' নামক এই প্রকল্পের মাধ্যমে প্রধানত সদরঘাট, বালামহাট, নারকেল বাগান, বহরপুর ইত্যাদি এলাকার প্রকৃত দুঃস্থ কিছু পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে চাল, ডাল, তেল, আলু, মুড়ি ইত্যাদি শুকনো খাবার এবং কিছু পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে রান্না করা খাবার। এই কাজে প্রত্যক্ষ ভাবে সহযোগিতা করছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। এছাড়াও অনেক সুহৃদয় ব্যক্তিও এগিয়ে আসছেন। এই তিনজন শিক্ষকের উদ্যোগে এই কর্মসূচি ২৩ মে থেকে শুরু হয়েছে এবং আপাতত একমাস এই প্রকল্পের কাজ চলবে।