Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল মন্ত্রীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ রাজ্যজুড়ে


 

তৃণমূল মন্ত্রীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ রাজ্যজুড়ে


অতনু হাজরা, জামালপুর : আজ সকালেই নারদ কাণ্ডে নিজাম প্যালেসে নিয়ে গিয়ে আটক ও পরে গ্রেপ্তার করা হয় তৃণমুলের তিন বিধায়ককে যার মধ্যে দুজন আবার রাজ্য সরকারের মন্ত্রী। এঁরা হলেন ফিরাদ হাকিম ও সুব্রত মুখার্জী এবং বিধায়ক মদন মিত্র। এছাড়াও গ্রেপ্তার করা হয় শোভন চট্টোপাধ্যায় কেও। ইতিমধ্যেই নিজাম প্যালেসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূল কর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ। পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খানের নেতৃত্বে গুহ মার্কেটের সামনে চকদিঘী-তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লকের যুব সভাপতি ভুতনাথ মালিক, জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী মিঠু মাঝি সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। মেহেমুদ খান জানান, "ব্যাপক জনাদেশ নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। সেটা সহ্য হচ্ছে না বিজেপির, তাই নানা চক্রান্ত করা হচ্ছে যাতে রাজ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করা যায়।কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে আজ তিন জন বিধায়ক তথা মন্ত্রীকে গ্রেপ্তার করা হলো। কেন্দ্র সরকারের এই জঘন্য নীতিকে কার্যকর করতে চাইছেন রাজ্যপাল।"




 বিধায়ক অলক কুমার মাঝি বলেন, "রাজ্য জুড়ে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে বিজেপি। তাই তারা নানা ধরণের চক্রান্ত করছে।যেখানে দেশে অক্সিজেন সঙ্কট, ভ্যাকসিনের যোগান নেই, সেগুলো না দেখে এই করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গকে অশান্ত করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু পশ্চিমবঙ্গে সেটা কখনোই সম্ভব নয়। বিজেপির এই মনোবাসনা পূরণ হবে না। মমতা ব্যানার্জী তা হতে দেবেন না।" বিক্ষোভ শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যপাল জগদীপ ধনকরের কুশপুতুল দাহ করা হয়।