Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাংলার কন্যাশ্রী'র বিশ্বজয়


 

বাংলার কন্যাশ্রী'র বিশ্বজয়


অতনু ঘোষ, মেমারি : গুগলের বিশ্বসেরা দশটি অনুপ্রেরণামূলক ডিজাইনের মধ্যে স্থান পেলো ভারতের দিগন্তিকা বোসের তৈরি ভাইরাস ধ্বংসকারী মাস্ক। পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের দিগন্তিকা বোস ইতিপূর্বে রাজ্য থেকে দেশে বহু পুরস্কার ও স্বীকৃতি পেয়েছে। বাংলার কন্যাশ্রী এবার বিশ্ব জয় করলো। ভাইরাস ধ্বংসকারী মাস্ক তৈরি করে বিশ্বের প্রথম দশে স্থান পেল। বিশ্ব সেরা দশটি শিল্পকর্ম, পন্য এবং সাংস্কৃতিক নিদর্শনগুলো দেখার জন্য গুগল আর্টস অ্যান্ড কালচার এর মিউজিয়ামে প্রবেশ করলে দেখা মিলবে ভারতের গর্ব দিগন্তিকা বোস এর উদ্ভাবিত ভাইরাস ডিটারেন্ট মাস্ক ২০২০। তার উদ্ভাবিত মাস্কটি গুগল এর মিউজিয়ামে উপস্থাপনে সহযোগিতা করেছে মিউজিয়াম অফ ডিজাইন এক্সিলেন্সের যাদুঘর মুম্বাই। 




   গুগল আর্টস অ্যান্ড কালচার মিউজিয়ামে দিগন্তিকার উদ্ভাবিত ভাইরাস ডিটারেন্ট মাস্ক এর মডেল সংরক্ষণ করেছে। একই সঙ্গে উল্লেখ করেছে ভাইরাস ডিটারেন্ট মাস্ক ২০২০ উদ্ভাবক দিগন্তিকা বোস এর নাম। আরো উল্লেখ করেছে এই ধুলোমুক্ত এবং ভাইরাস-নিরোধক মাস্কটি ভারতের সতের বছর বয়সী কনিষ্ঠতম উদ্ভাবক হিসাবে ডিজাইনটির প্রোটোটাইপ করেছেন দিগন্তিকা। 




দিগন্তিকা মেমরি ভি এম ইনস্টিটিউশন ইউনিট ১ এর দ্বাদশ শ্রেণীর ছাত্রী। ইতিমধ্যেই তার এগারোটি উদ্ভাবনের জন্য এই বয়সেই উদ্ভাবক হিসাবে পরিচিতি লাভ করেছে। দিগন্তিকা জানায়, আমার খুব ভালো লাগছে এটা জানতে পেরে যে আমার উদ্ভাবিত ভাইরাস ধ্বংসকারী মাস্ক কে গুগল আর্টস অ্যান্ড কালচার বিশ্ব সেরা দশটি অনুপ্রেরণামূলক ডিজাইনের মধ্যে স্থান দিয়েছে গুগলের মিউজিয়ামে।