Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমানে দুয়ারে অক্সিজেন পরিষেবা


 

বর্ধমানে দুয়ারে অক্সিজেন পরিষেবা




ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শুভ অক্ষয় তৃতীয়া ও পবিত্র ঈদ উল ফিতর এর পুণ্যক্ষনে এক মহতী উদ্যোগ নিয়েছে ইছলাবাদ কিরণ সংঘ। কোভিড অতিমারি পরিস্থিতিতে করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে বিনামূল্যে দুয়ারে অক্সিজেন পরিষেবা চালু করলো। 




ইছলামবাজ কিরণ সংঘের সম্পাদক শান্তনু বল এবং সাংস্কৃতিক সম্পাদক উৎপল চট্টোপাধ্যায় জানান, আজ অক্ষয় তৃতীয়া ও ঈদের শুভদিনে আমরা অক্সিজেন পরিষেবা চালু করলাম। আপাতত ১১ নম্বর ওয়ার্ডে পরিষেবা দেওয়া হবে। এখন ৪০ থেকে ৫০ জনকে অক্সিজেন দেওয়ার ক্যাপাসিটি আমাদের রয়েছে। দু'চারদিনের মধ্যে আরও অক্সিজেন সিলিন্ডার আসবে তারপর ইছলামবাজ কিরণ সংঘ বর্ধমানের সব জায়গায় পরিষেবা দেওয়ার চেষ্টা করবে।