Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শেষ দিনে জামালপুরে বিজেপি'র জবরদস্ত প্রচার


 

শেষ দিনে জামালপুরে বিজেপি'র জবরদস্ত প্রচার 


অতনু হাজরা, জামালপুর : পঞ্চম দফা ভোটের জন্য আজই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার পর্ব শেষ হয়েছে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। তাই শেষ বেলায় প্রচারে কোনো খামতি রাখলো না কোনো রাজনৈতিক দলই।

 বিজেপি'র পক্ষ থেকে আজ জামালপুরে নেতাজি ময়দানে একটি জনসভা করা হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বিজেপি প্রার্থী বলরাম ব্যাপারী'র সমর্থনে জনসভা করেন। উপস্থিত ছিলেন দুই সাংসদ সৌমিত্র খান ও সুনীল মন্ডল। ছিলেন জেলা সভাপতি অভিজিৎ তা সহ সন্তোষ রানা, সুধাময় ব্যানার্জি,রামকৃষ্ণ চক্রবর্তী সহ জামালপুরের বিভিন্ন মন্ডল সভাপতি সহ কার্যকর্তারা।নাড্ডাজি তাঁর বক্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ও নাম না করে ভাইপো বলে অভিষেকের কড়া সমালোচনা করেন। তিনি বলেন বাংলায় তোলাবাজি রাজ চলছে।আগামী ২রা মে দিদির ছুটি হয়ে যাবে। তিনি বলেন তৃণমূল যাচ্ছে আর কমল আসছে। আজকের এই সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।