Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সপ্তম দফা ভোট, পশ্চিম বর্ধমানে অসুস্থ মহিলা ভোট কর্মীর মৃত্যু


 

সপ্তম দফা ভোট, পশ্চিম বর্ধমানে অসুস্থ মহিলা ভোট কর্মীর মৃত্যু


জগন্নাথ ভৌমিক, আসানসোল : রাত পোহালেই সপ্তম দফার ভোট গ্রহণ। ডিসিআরসি থেকে ইভিএম এবং ভিভিপ্যাট ও অন্যান্য সরঞ্জাম নিয়ে ভোট কর্মীরা ভোট গ্রহণের জন্য বুথে পৌঁছে গিয়েছেন। তবে ডিসিআরসি - তে ভোটের দায়িত্ব নিতে এসে একজন মহিলা ভোট কর্মীর মৃত্যু হয়েছে। মৃতার নাম অসীমা মুখোপাধ্যায়। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ডিসিআরসি'র ঘটনা। জানাগেছে, ইভিএম এবং ভিভিপ্যাট ডিস্ট্রিবিউশনের লাইনে দাঁড়াতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 যাই হোক সপ্তম দফায় পশ্চিম বর্ধমান জেলার ৯টি আসনে সোমবার ভোট গ্রহণ হবে।এই আসন গুলির মধ্যে রয়েছে পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি এবং বারাবনি বিধানসভা কেন্দ্র। 

এই ৯টি কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ৯ টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২২ লক্ষ ৩১ হাজার ৭৪৯ জন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় সপ্তম দফার ৯টি বিধানসভা কেন্দ্রের জন্য ১৪ হাজার ৯৫ জন ভোট কর্মী ভোট গ্রহণের জন্য ইভিএম ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বুথে পৌঁছে গিয়েছেন। ৩ হাজার ৬৪টি বুথে তাঁরা ভোট গ্রহণ করবেন। থাকছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। করোনা স্বাস্থ্য বিধি মেনেই ভোট গ্রহণ করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।