Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে বাম প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে মীনাক্ষী মুখার্জী


 

জামালপুরে বাম প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে মীনাক্ষী মুখার্জী


অতনু হাজরা, জামালপুর : এই মুহূর্তে সিপিআই(এম) এর নির্বাচনী প্রচারে সব থেকে বেশি চাহিদা যেই মানুষটির তিনি নন্দীগ্রামের হেভিওয়েট প্রার্থীদের সাথে লড়াই করা সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী মীনাক্ষী মুখার্জী। আজ তিনি পূর্ব বর্ধমান জেলার জামালপুরে সংযুক্তমোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী সমর হাজরার সমর্থনে একটি সভা করেন মসাগ্রাম স্টেশন বাজারে।




সেখানে উপস্থিত ছিলেন প্রার্থী সমর হাজরা, দলীয় নেতা সমর ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা।আজকের সভা থেকে তিনি বলেন সমর বাবু ৬ বারের বিধায়ক কিন্তু কোনো দাগ এখনো তাঁর গায়ে লাগে নি। তিনি তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হন। এর সঙ্গে সঙ্গে তিনি বিজেপির ভোটের সময় সিবিআই, ইডি লাগানোর বিরোধিতা করেন। তীব্র রোদের তাপ উপেক্ষা করে তাঁর এই সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।