Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ট্রাফিক পোস্ট ও অফিস স্যানিটাইজ



 

ট্রাফিক পোস্ট ও অফিস স্যানিটাইজ


সেখ সামসুদ্দিন : করোনা পরিস্থিতিতে ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতি। আজ সমিতির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ট্রাফিক অফিস ও ট্রাফিক আউট পোস্টগুলি স্যানিটাইজ করা হয়। সম্প্রতি বেশ কিছু ট্রাফিক পুলিশ কর্মী করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার পরই এমন উদ্যোগ নেওয়া হয়। 




এদিন বর্ধমানের সকল ট্রাফিক অফিস ও আউটপোস্টে বিনামূল্যে স্যানিটাইজেশনের কাজ করা হয়। পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতির তরফে সম্পাদক সন্দীপন সরকার জানান "পুলিশ যেভাবে প্রথমসারিতে দাঁড়িয়ে কোভিডের বিরুদ্ধে লড়ছে তা সম্মানযোগ্য, তাদের পাশে থাকতেই এমন উদ্যোগ"।