Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রোড শো করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

 



রোড শো করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়


জগন্নাথ ভৌমিক, বর্ধমান : শহরে নির্বাচনী প্রচারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাস কে জয়ী করার আহ্বান জানাতে বর্ধমান এ রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গেছে আগামী ১১ এপ্রিল অর্থাৎ রবিবার দুপুর ১টা ১০ মিনিটে তিনি বর্ধমানের জোতরামে হেলিকপ্টারে নামবেন। এরপর তিনি ফোর হুইলারে আসবেন পুলিশ লাইনে। এখান থেকে রোড শো করে আসবেন স্পন্দন কমপ্লেক্স পর্যন্ত। দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানাতে রোড শো করবেন বলে জানা গেছে। এরপর তিনি স্পন্দন কমপ্লেক্স থেকে বিকেল তিনটে নাগাদ হেলিকপ্টারে চড়ে অন্ডাল বিমানবন্দরে পৌঁছে যাবেন। সেখান থেকেই তিনি কলকাতায় ফিরে যাবেন বলে জানা গেছে। আজ বিকেলে জেলা নেতৃত্বের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো করার সফর সূচি এসে পৌঁছেছে। 




এদিকে বর্তমান দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাস এর সমর্থনে শনিবার বর্ধমানের নীলপুরের জাগরণী মাঠে জনসভা করতে আসছেন চিত্রতারকা তথা সাংসদ দেব। এই দুটি কর্মসূচি ঘিরে বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন সাজ সাজ রব