Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নির্বাচনী জনসভায় এই প্রথম মেমারি বিধানসভায় অনুব্রত মণ্ডল


 

নির্বাচনী জনসভায় এই প্রথম মেমারি বিধানসভায় অনুব্রত মণ্ডল


সত্যনারায়ণ শিকদার ও অতনু ঘোষ, মেমারি : মেমারি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্য'র সমর্থনে সভা করলেন রাজ্যের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল। আসন্ন বিধানসভা ভোটে পূর্ব বর্ধমান জেলার নির্বাচনী ময়দানে সোমবারের এই জনসভা দিয়েই হেভিওয়েট নেতাদের রাজনৈতিক লড়াই শুরু হলো। এদিনের জনসভা হয় মেমারি বিধানসভা এলাকার আমাদপুর গার্লস হাইস্কুল মাঠে।




মেমারি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্য'র সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ শানান। তৃণমূল প্রার্থী মধুসূদন ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। জনসভা মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্য সহ যুব তৃণমূলের জেলা সভাপতি রাসবিহারী হালদার, মেমারি ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহঃ ইসমাইল, মেমারি শহরের নেতা স্বপন বিষয়ী, সুপ্রিয় সামন্ত সহ মেমারি ১ ব্লক ও ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং মেমারি শহর তৃণমূল নেতৃত্ব। দুপুরের রোদ কে উপেক্ষা করে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।