Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সাত সকালেই বিজেপি'র এজেন্ট আক্রান্ত, সর্বত্র ভোটারদের লম্বা লাইন


 

সাত সকালেই বিজেপি'র এজেন্ট আক্রান্ত, সর্বত্র ভোটারদের লম্বা লাইন


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পঞ্চম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। সাত সকালেই বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর পাওয়া যাচ্ছে। পূর্ব বর্ধমান, নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের ৪৫ টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ চলছে। পূর্ব বর্ধমান জেলার ষোলটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আটটি আসনে পঞ্চম দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এই কেন্দ্র গুলির মধ্যে রয়েছে বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, রায়না, খণ্ডঘোষ, জামালপুর, মেমারি, মন্তেশ্বর ও কালনা বিধানসভা কেন্দ্র। এই আটটি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকেই ভোট দেওয়ার জন্য বিভিন্ন বুথে লম্বা লাইন পড়েছে।




 বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সরাইটিকর অঞ্চলের সরাইটিকর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৪টি বুথের মধ্যে ৭২ নম্বর বুথে বিজেপি'র এজেন্ট আক্রান্ত। অজিত সরেন নামে ওই এজেন্ট কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপি'র জেলা সম্পাদক শ্যামল রায় এর অভিযোগ তৃণমূলের গুন্ডারা একাজ করেছে। সরাইটিকরের ৭২, ৭৩, ৭৪, ৭৫ নম্বর বুথে বিজেপি'র এজেন্ট বসতে দেওয়া হয়নি। মেয়াদি বিধানসভা কেন্দ্রের আঝাপুরে ৪৩ নম্বর বুথে ইভিএম ত্রুটিতে ভোট গ্রহণ দেরিতে শুরু হয়েছে। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের ১২১ নম্বর বুথে তৃণমূলের এজেন্ট কে বসতে না দেওয়ার অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে। তবে ভোটের লাইনে রয়েছে সব বুথেই।