Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উষ্ণ বসন্তের শিলা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি


 

উষ্ণ বসন্তের শিলা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি


অতনু ঘোষ, পূর্ব বর্ধমান : অবশেষে স্বস্তির বৃষ্টিতে স্নাত হলো ধরিত্রী। উষ্ণ বসন্তের রবিবাসরীয় বিকেলে জনজীবন কিছুটা হলেও স্নিগ্ধ হলো। নির্বাচনী আবহে গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে সাধারণ মানুষের জীবন অতিষ্ট হয়ে উঠেছিল। প্রকৃতির রুদ্ররোষে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। মানুষ থেকে পশু, পাখি, গাছপালা তীব্র গরমে নাজেহাল অবস্থা। দু'ফোঁটা স্বস্তির বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান। আজ দুপুরের পর থেকেই পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় আকাশের মুখ ছিল ভার। আকাশের এক কোণে জমে উঠেছিল কালো মেঘ। শেষ পর্যন্ত কালো মেঘ থেকেই ধরিত্রীর বুকে নেমে এলো এক পশলা শিলা বৃষ্টি। বর্ধমান শহরে এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়।